সম্পর্ক ঠিক রেখে টাকা ধার ‘না’ বলার সহজ উপায়
আর্থিক থেরাপি বিশেষজ্ঞ এজা ইভান্সের মতে, অন্যকে সাহায্য করতে গিয়ে নিজেকে বিপদে ফেলা কোনো বুদ্ধিমানের কাজ নয়। আপনার সিদ্ধান্ত স্পষ্ট ও সুন্দর হওয়া জরুরি।
১. নিজের সামর্থ্য আগে যাচাই করুন
কেউ টাকা চাইলে শুরুতেই ‘হ্যাঁ’ বলে দেবেন না। আগে নিজের বাজেট ও সঞ্চয় দেখুন। ধার দেওয়ার পর নিজের জরুরি প্রয়োজনে টাকার টান পড়বে কি না, তা নিয়ে ভাবুন।
২. সরাসরি ও স্পষ্ট হোন
ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে সরাসরি বলুন যে, এই মুহূর্তে আপনার আর্থিক অবস্থা আপনাকে বাড়তি খরচ বা ধার দেওয়ার অনুমতি দিচ্ছে না। মনে রাখবেন, ‘না’ বলাটা আপনার অধিকার, অপরাধ নয়।
৩. বিকল্প সাহায্যের প্রস্তাব দিন
যদি টাকা দিতে না পারেন, তবে অন্য কোনোভাবে তাকে সাহায্য করার চেষ্টা করুন। যেমন—তাকে বাড়তি আয়ের কোনো পথ দেখানো বা কম খরচে চলার টিপস দেওয়া। এতে সে বুঝবে যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন।
৪. নিজের লক্ষ্যকে গুরুত্ব দিন
আপনার হয়তো সামনে বড় কোনো বিল মেটানো বা লক্ষ্য আছে। বন্ধুকে বিনয়ের সাথে বুঝিয়ে বলুন যে আপনার টাকাগুলো আগে থেকেই নির্দিষ্ট কাজে বরাদ্দ।
বন্ধুত্বের ভিত্তি যদি কেবল টাকার লেনদেনের ওপর টিকে থাকে, তবে সেই সম্পর্ক নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। নিজের আর্থিক স্থিতিশীলতা বজায় রেখেই সুসম্পর্ক ধরে রাখা সম্ভব।