ভালোবাসার মুহূর্তগুলোর পর নিজের শরীরের প্রতি সঠিক নজর দেওয়া অত্যন্ত জরুরি। শারীরিক সম্পর্কের পর সঠিক স্বাস্থ্যবিধি মেনে না চললে নানা ধরনের সংক্রমণ ও শারীরিক জটিলতা দেখা দিতে পারে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সুস্থ থাকতে নিচের নিয়মগুলো মেনে চলুন:
সঠিক পরিচ্ছন্নতা: মিলনের পর গোপনাঙ্গ পরিষ্কার করা জরুরি। তবে এক্ষেত্রে সাধারণ সাবান বা হ্যান্ডওয়াশ ব্যবহার করবেন না, কারণ এতে থাকা রাসায়নিক ত্বকের ক্ষতি করতে পারে। চিকিৎসকরা ল্যাকটিক অ্যাসিডযুক্ত ‘ইনটিমেট ওয়াশ’ ব্যবহারের পরামর্শ দেন, যা ত্বকের পিএইচ (pH) ভারসাম্য বজায় রাখে।
মূত্রত্যাগ করা: নারী ও পুরুষ উভয়ের জন্যই সম্পর্কের পর প্রস্রাব করা খুব জরুরি। বিশেষ করে নারীদের মূত্রনালী ছোট হওয়ায় সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। প্রস্রাবের মাধ্যমে ক্ষতিকর ব্যাকটেরিয়া শরীর থেকে বেরিয়ে যায়, যা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI) প্রতিরোধে সাহায্য করে।
পর্যাপ্ত পানি পান: শরীরকে সতেজ রাখতে এবং টক্সিন বের করে দিতে মিলনের পর বেশি করে পানি পান করুন। এটি প্রস্রাবের বেগ বাড়াতে এবং শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে।
আরামদায়ক পোশাক: সম্পর্কের পর খুব আঁটসাঁট পোশাক বা অন্তর্বাস পরবেন না। এতে ঘাম জমে ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণ হতে পারে। এর পরিবর্তে সুতির তৈরি ঢিলেঢালা ও আরামদায়ক অন্তর্বাস ব্যবহার করুন।