আলোচনার কথা বললেও গোপনে নীল নকশা সাজাচ্ছে শত্রুরা ইরান

 

আলোচনার আড়ালে হামলার ছক শত্রুদের: হুশিয়ারি দিয়ে মাঠে নামল ৪ মুসলিম দেশ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের ৩০ দিন পূর্ণ হওয়ার দিনে এক বিস্ফোরক মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। রোববার (২৯ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, গালিবাফ দাবি করেছেন—শত্রুপক্ষ প্রকাশ্যে আলোচনার কথা বললেও গোপনে তারা ইরানের ওপর স্থল হামলার ভয়ংকর ‘নীল নকশা’ সাজাচ্ছে।

ইরানের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র একটি ১৫ দফা প্রস্তাবের মাধ্যমে তাদের ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। গালিবাফ হুশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধে যা অর্জন করা সম্ভব হয়নি, তা আলোচনার মাধ্যমে আদায়ের চেষ্টা করছে ওয়াশিংটন। তবে ইরান কোনোভাবেই অপমানজনক শর্তে আত্মসমর্পণ করবে না।

এদিকে মধ্যপ্রাচ্যের এই চরম উত্তেজনা প্রশমিত করতে বড় ধরনের কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক বিশেষ বৈঠকে বসেছে প্রভাবশালী চার মুসলিম দেশ—পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব এবং মিসর। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এই দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং বড় ধরনের যুদ্ধ এড়াতে আলোচনা করছেন। পাকিস্তান বর্তমানে মধ্যস্থতাকারী হিসেবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষভাবে বার্তা আদান-প্রদান করছে, যেখানে তুরস্ক ও মিসরও সক্রিয়ভাবে সহায়তা দিচ্ছে। এই বৈঠকটি বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Post a Comment

Previous Post Next Post