৪১০ দিন পর আল-আকসায় জুমার নামাজ: সমবেত হলেন ১ লাখ মুসল্লি
দীর্ঘ ৫ সপ্তাহ বা প্রায় ৪০ দিন বন্ধ থাকার পর অবশেষে মুসলিমদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে পবিত্র আল-আকসা মসজিদ। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) অধিকৃত পূর্ব জেরুজালেমের এই ঐতিহাসিক মসজিদে প্রায় ১ লাখ মুসল্লি সমবেত হয়ে জুমার নামাজ আদায় করেছেন। ইরান এবং ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধকালীন পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে নিরাপত্তা অজুহাতে ইসরায়েলি কর্তৃপক্ষ আল-আকসা মসজিদ ও চার্চ অব দ্য হোলি সেপুলকারে জনসাধারণের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছিল।
দীর্ঘ এই অবরোধের কারণে মুসল্লিরা ৬ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত টানা পাঁচটি জুমার নামাজ সেখানে আদায় করতে পারেননি। অবশেষে গত বুধবার ইসরায়েলি কর্তৃপক্ষ মসজিদটি খুলে দেওয়ার ঘোষণা দিলে গতকাল ষষ্ঠ জুমায় অংশ নিতে ভোর থেকেই আল-আকসা প্রাঙ্গণে মুসল্লিদের ঢল নামে। জুমার খুতবায় শায়খ মোহাম্মদ সেলিম জেরুজালেমের পুরোনো শহরের স্থানীয় দোকানদারদের কাছ থেকে কেনাকাটা করার জন্য মুসল্লিদের প্রতি বিশেষ অনুরোধ জানান। তিনি বলেন, দীর্ঘদিনের অর্থনৈতিক অবরোধ ও অচলাবস্থার কারণে স্থানীয় ব্যবসায়ীরা চরম সংকটে রয়েছেন, তাই তাদের পাশে দাঁড়ানো সবার ধর্মীয় ও মানবিক দায়িত্ব।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে পবিত্র এই ধর্মীয় স্থানগুলো খুলে দেওয়াকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সাধারণ মানুষ। কেবল আল-আকসা নয়, খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র স্থান চার্চ অব দ্য হোলি সেপুলকারও এখন জনসাধারণের জন্য উন্মুক্ত। এই সিদ্ধান্তের ফলে দীর্ঘ দেড় মাস পর জেরুজালেমের ধর্মীয় ও সামাজিক পরিবেশে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
.png)