যুদ্ধবিরতি কি তবে শেষ? লেবাননে ২০৩ জন নিহতের ঘটনায় ফুঁসছে ইরান।


 

লেবানন যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ: ইসরায়েলি হামলায় ইরানের চরম হুঁশিয়ারি

লেবাননে ইসরায়েলের অব্যাহত বিমান হামলাকে যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়েছেন, লেবাননে ইসরায়েলি আগ্রাসন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের হামলা চলতে থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান শান্তি আলোচনা সম্পূর্ণ অর্থহীন হয়ে পড়বে। ইরান সবসময় লেবাননের জনগণের পাশে থাকবে এবং তাদের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

একই সুরে বার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (টুইটার) এক পোস্টে তিনি উল্লেখ করেন, লেবানন এবং সমগ্র ‘প্রতিরোধ অক্ষ’ (Resistance Axis) ইরানের মিত্র হিসেবে যেকোনো যুদ্ধবিরতি চুক্তির অবিচ্ছেদ্য অংশ। তিনি সতর্ক করে বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের এই ঘটনাগুলো ভবিষ্যতে অত্যন্ত গুরুতর ও ভয়াবহ পরিণতি ডেকে আনবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতির আলোচনা চললেও লেবাননে ইসরায়েলি তণ্ডবলীলা থামছে না। রাজধানী বৈরুতসহ দেশের বিভিন্ন জনবহুল এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান থেকে দফায় দফায় হামলা চালানো হচ্ছে। গত বুধবারের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০৩ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন এই পরিস্থিতিকে মানবিক বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন। একের পর এক আবাসিক ভবন ও বেসামরিক স্থাপনা ধ্বংস হওয়ায় পুরো অঞ্চলে এখন চরম উত্তেজনা বিরাজ করছে, যা যেকোনো সময় বড় ধরনের আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।

Post a Comment

Previous Post Next Post