মার্কিন ভাণ্ডারে ক্ষেপণাস্ত্র সংকট! সাত সপ্তাহের যুদ্ধেই শেষ অর্ধেক মজুত।

 

যুদ্ধবিরতির সুযোগে অস্ত্রভাণ্ডার ও রণকৌশল ঢেলে সাজাচ্ছে মার্কিন বাহিনী

ইরানের সাথে চলমান যুদ্ধবিরতির সময়টিকে কাজে লাগিয়ে নিজেদের সামরিক শক্তি ও অস্ত্রভাণ্ডার নতুন করে সাজাতে শুরু করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এই বিরতির সুযোগে তারা সামরিক কৌশল ঢেলে সাজানোর পাশাপাশি বিপুল পরিমাণ আধুনিক অস্ত্রশস্ত্র সংগ্রহ করছে। সেন্টকম কমান্ডার ব্র্যাড কুপার এক সংবাদ সম্মেলনে জানান, মার্কিন সেনারা যেকোনো পরিস্থিতির মোকাবিলায় এখন সম্পূর্ণ প্রস্তুত এবং তাদের কারিগরি ও রণকৌশলগত পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে।

এদিকে ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিএসআইএস-এর বরাত দিয়ে 'দ্য হিল' জানিয়েছে, ইরানের বিরুদ্ধে গত সাত সপ্তাহের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুতে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযানে যুক্তরাষ্ট্র তাদের প্যাট্রিয়ট ও থাড (THAAD) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় অর্ধেক মজুত ব্যবহার করে ফেলেছে। এছাড়াও প্রিসিশন স্ট্রাইক মিসাইল, টমাহক, জ্যাসম এবং এসএম-৩ ও এসএম-৬ ক্ষেপণাস্ত্রের মজুতও উল্লেখযোগ্য হারে কমেছে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই বিপুল পরিমাণ অস্ত্রের ঘাটতি পূরণ করে ভাণ্ডার আগের অবস্থায় ফিরিয়ে নিতে যুক্তরাষ্ট্রের অন্তত এক থেকে চার বছর সময় লাগতে পারে। মূলত ভবিষ্যতের সম্ভাব্য সংঘাতের কথা মাথায় রেখেই এই যুদ্ধবিরতির সময়ে নিজেদের শক্তি পুনরুদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে পেন্টাগন।

Post a Comment

Previous Post Next Post