একদিনের ব্যবধানেই বাড়ল সোনার দাম: ২২ ক্যারেট এখন ২.৬৮ লাখ টাকা

 




একদিনের ব্যবধানেই বাড়ল সোনার দাম: ২২ ক্যারেট এখন ২.৬৮ লাখ টাকা 


দেশের বাজারে কমানোর মাত্র একদিনের মাথায় আবারও বাড়ল সোনার দাম। মঙ্গলবার (১০ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছে। নতুন এই দাম মঙ্গলবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

একনজরে সোনার নতুন দাম (প্রতি ভরি):

  • ২২ ক্যারেট: ২,৬৮,২১৪ টাকা।

  • ২১ ক্যারেট: ২,৫৬,০২৫ টাকা।

  • ১৮ ক্যারেট: ২,১৯,৪৫৮ টাকা।

  • সনাতন পদ্ধতি: ১,৭৯,১৫৯ টাকা।

রুপার দামও ঊর্ধ্বমুখী: সোনার পাশাপাশি এবার বেড়েছে রুপার দামও। ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৫৩২ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৬,২৪০ টাকা এবং ১৮ ক্যারেট রুপার দাম ৫,৩৬৫ টাকা করা হয়েছে।



Post a Comment

Previous Post Next Post