সংসারের কাজ সামলাতে হিমশিম খাচ্ছিলেন প্রথম স্ত্রী। আর স্ত্রীর এই কষ্ট সহ্য করতে না পেরে তাকে সাহায্য করতেই দ্বিতীয় বিয়ে করলেন এক যুবক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সাধারণত মানুষ দ্বিতীয় বিয়ে করার পেছনে নানা ব্যক্তিগত বা পারিবারিক কারণ থাকে। তবে এই যুবকের দাবি সম্পূর্ণ ভিন্ন। তার মতে, প্রথম স্ত্রী একাকী ঘরের সব কাজ গুছিয়ে উঠতে পারছিলেন না। রান্নাবান্না, ঘর পরিষ্কার থেকে শুরু করে সংসারের যাবতীয় খুঁটিনাটি কাজ করতে গিয়ে তিনি শারীরিক ও মানসিকভাবে বেশ ক্লান্ত হয়ে পড়তেন। স্ত্রীর এই পরিশ্রম কমাতে এবং ঘরের কাজে একজন সহযোগীর অভাব পূরণ করতেই তিনি আবার বিয়ের সিদ্ধান্ত নেন।
আশ্চর্যের বিষয় হলো, এই বিয়েতে প্রথম স্ত্রীর কোনো আপত্তি ছিল না। বরং তিনি হাসিমুখেই নতুন বউকে বরণ করে নিয়েছেন। বর্তমানে দুই স্ত্রী মিলেমিশে সংসারের সব কাজ ভাগ করে নিচ্ছেন। যুবকটি জানিয়েছেন, দ্বিতীয় বিয়ের পর তার প্রথম স্ত্রী এখন অনেক বেশি স্বস্তিতে আছেন এবং তাদের সংসারে আগের চেয়ে শান্তি ফিরে এসেছে।
এই খবরটি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এই কাজকে 'স্ত্রীর প্রতি বিশেষ সহানুভূতি' হিসেবে দেখছেন, আবার অনেকে একে ভিন্নভাবে ব্যাখ্যা করছেন। তবে কারণ যাই হোক, এই ব্যতিক্রমী ঘটনার খবর এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল।