প্রেমিকার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়েছিলেন এক যুবক। কিন্তু হার মানার পাত্র তিনি নন। প্রেমিকা বিয়েতে রাজি না হওয়ায় জেদ কিংবা অভিমানে শেষ পর্যন্ত নিজের হবু শাশুড়িকেই নিয়ে চম্পট দিলেন তিনি। সিনেমার গল্পের মতো মনে হলেও বাস্তবে ঘটে যাওয়া এই ঘটনাটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল।
দীর্ঘদিন ধরে ওই যুবকের সাথে তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু সমস্যা শুরু হয় বিয়ের কথা আসতেই। প্রেমিকা সাফ জানিয়ে দেন, তিনি এখনই বিয়ে করতে রাজি নন। এতে যুবকটি প্রচণ্ড হতাশ হয়ে পড়েন। তবে তিনি যে এমন এক চরম সিদ্ধান্ত নেবেন, তা কেউ কল্পনাও করতে পারেনি।
সুযোগ বুঝে তিনি প্রেমিকার মায়ের সাথে সখ্যতা গড়ে তোলেন এবং এক পর্যায়ে তাকে নিয়েই ঘর ছাড়েন। পরিবারের লোকজন যখন টের পেলেন ততক্ষণে তারা উধাও। বর্তমানে এই অসম প্রেমের খবর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রেমিকার পরিবার এই ঘটনায় হতবাক ও চরম বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে নেটিজেনদের মধ্যে চলছে নানা রসালো আলোচনা। কেউ একে দেখছেন প্রতিশোধ হিসেবে, আবার কেউবা বিষয়টিকে নিছক বিকৃত মানসিকতা বলে মন্তব্য করছেন। তবে কারণ যাই হোক, ভালোবাসা আর প্রতিশোধের এই অদ্ভুত গল্প এখন সবার মুখে মুখে।