দেড় বছর ধরে একই ছাদের নিচে বসবাস, সংসার পাতার স্বপ্ন আর রঙিন ভবিষ্যৎ—সবই ছিল ঠিকঠাক। কিন্তু বিপত্তি ঘটল তখনই, যখন প্রেমিকা বিয়ের দাবি তুললেন। বিয়ের কথা শুনেই সব প্রতিশ্রুতি ভুলে এখন বেপাত্তা প্রেমিক।
জানা গেছে, ওই তরুণ ও তরুণী দীর্ঘ ১৮ মাস ধরে স্বামী-স্ত্রীর মতো লিভ-ইন সম্পর্কে ছিলেন। বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে এতদিন আশ্বস্ত রেখেছিলেন ওই যুবক। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে তরুণী যখন সামাজিকভাবে স্বীকৃতি পেতে বিয়ের জন্য চাপ দিতে শুরু করেন, তখনই পাল্টে যেতে থাকে দৃশ্যপট।
গত কয়েকদিন ধরে বিয়ের জন্য জেদ করায় হঠাৎ করেই লাপাত্তা হয়ে যান ওই যুবক। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। এমনকি নিজের বর্তমান ঠিকানা থেকেও তিনি গায়েব হয়ে গেছেন। এদিকে প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে মানসিকভাবে ভেঙে পড়েছেন ওই তরুণী। নিজের অধিকার ফিরে পেতে এবং এই প্রতারণার বিচার চেয়ে তিনি এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন।
এই চাঞ্চল্যকর ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। লিভ-ইন সম্পর্কের আড়ালে এমন প্রতারণা সমাজে নতুন করে উদ্বেগের জন্ম দিচ্ছে। ভুক্তভোগী তরুণী বর্তমানে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।