ব্রেকিং নিউজ: ইরানের পাশে দাঁড়াচ্ছে ইয়েমেন ও ইরাক! মোজতবা খামেনির প্রথম ভাষণে তোলপাড় কি ভাষন দিলেন

 

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম ভাষণেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি। বৃহস্পতিবার (১২ মার্চ) দেওয়া এই টেলিভিশন ভাষণে তিনি সাফ জানিয়ে দেন, ইরান কোনোভাবেই পরাধীনতা মেনে নেবে না এবং শহীদের রক্তের বদলা নিতে লড়াই চালিয়ে যাবে।

খামেনি তার ভাষণে আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো এখন ইসলামি বিপ্লবের আদর্শে উদ্বুদ্ধ এবং তারা ইরানের পাশে দাঁড়িয়ে লড়তে পুরোপুরি প্রস্তুত। নির্দেশ পাওয়ামাত্রই এই গোষ্ঠীগুলো সরাসরি অ্যাকশনে যাবে। এছাড়া ইরানি সামরিক বাহিনীর সাহসিকতার প্রশংসা করে তিনি বলেন, তাদের দৃঢ় অবস্থানের কারণেই দেশ আজ বিভক্ত হওয়া থেকে রক্ষা পেয়েছে।

সবচেয়ে বড় হুমকিটি ছিল মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতির বিরুদ্ধে। খামেনি সরাসরি দাবি করেছেন যে, অঞ্চলের শান্তি ফেরাতে সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি হুঁশিয়ারি দেন, মার্কিন সামরিক উপস্থিতি থাকলে ইরানি বাহিনীর হামলা অব্যাহত থাকবে। মূলত এই ভাষণটি ওয়াশিংটন ও তেল আবিবের জন্য একটি চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে, যা চলমান সংঘাতকে আরও বড় আকারের আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।

Post a Comment

Previous Post Next Post