. ডিজিটাল হচ্ছে জ্বালানি খাত: এখন থেকে মোটরসাইকেলে তেল নিতে লাগবে অ্যাপ!


 

জ্বালানি তেলের ডিজিটাল সমাধান: রাজধানীতে ৭ পাম্পে 'ফুয়েল পাস' চালু

জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং পাম্পগুলোতে দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ডিজিটাল ব্যবস্থা চালু করেছে। এখন থেকে কিউআর কোডভিত্তিক মোবাইল অ্যাপ্লিকেশন ‘ফুয়েল পাস’-এর মাধ্যমে চালকরা দ্রুত ও সহজেই তেল সংগ্রহ করতে পারবেন। শুরুতে পরীক্ষামূলকভাবে দুটি পাম্পে এই সেবা চালু হলেও গত ১১ এপ্রিল থেকে আরও ৫টি পাম্প যুক্ত করে বর্তমানে রাজধানীর মোট ৭টি ফিলিং স্টেশনে এই সুবিধা পাওয়া যাচ্ছে।

বর্তমানে শুধুমাত্র মোটরসাইকেল চালকরা এই ডিজিটাল অ্যাপের মাধ্যমে পেট্রোল ও অকটেন নিতে পারছেন। যেসব পাম্পে এই সেবা মিলছে সেগুলো হলো: তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, আসাদগেটের সোনার বাংলা ও তালুকদার ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার এবং কল্যাণপুরের খালেক সার্ভিস স্টেশন।

এই অ্যাপ ব্যবহারের মূল সুবিধা হলো, এতে বিআরটিএ-এর কেন্দ্রীয় ডেটাবেজ যুক্ত থাকায় জ্বালানি অপচয় ও কৃত্রিম সংকট রোধ করা সম্ভব হবে। একজন গ্রাহক কতটুকু তেল নিতে পারবেন তা কিউআর কোড স্ক্যান করলেই দেখা যাবে। যাদের স্মার্টফোন নেই, তারা ওয়েবসাইট থেকে কিউআর কোডটি প্রিন্ট করে সাথে রাখতে পারবেন। পর্যায়ক্রমে এই সেবা সারাদেশে সব ধরনের যানবাহনের জন্য চালু করা হবে। এই সুবিধা পেতে গ্রাহককে গুগল প্লে স্টোর থেকে ‘Fuel Pass’ অ্যাপটি ডাউনলোড করে এনআইডি, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ও ড্রাইভিং লাইসেন্স দিয়ে নিবন্ধন করতে হবে।

Post a Comment

Previous Post Next Post